প্রিন্ট এর তারিখঃ Oct 29, 2026 ইং || প্রকাশের তারিখঃ Aug 25, 2026 ইং
রাজৈরে পানিতে ডুবে দুই শিশুর অকাল মৃত্যু হয়েছে।

স্টাফ রিপোর্টার্স।
মাদারীপুরের রাজৈর উপজেলা পৌরসভার ৯ নং ওয়ার্ড মোল্লা কান্দি গ্রামের ৫ বছর বয়সী নাসির শেখের মেয়ে, জমজ দুই বোন তাবাসুম ও তাহমিনা পুকুরের পানিতে ডুবে মৃত্যু বরণ করেছে।
মোল্লা কান্দি গ্রামের ইউনুস গাছি পরিবার গত কয়েক বছরে মধ্যে এই পরিবারের অনেক গুলো মানুষের অকাল মৃত্যু হয়েছে বলে জানা যায় ।
প্রথমে ছেলে ইয়াদ প্রবাসে মৃত্যুবরণ করে, কিছুদিন পর ওনার মেয়ের অকাল মৃত্যু হয়, এরপর ওনার স্ত্রী পৃথিবীর মায়া ত্যাগ করে চলে যায় ।
আজ ২৫ আগষ্ট রোজ মঙ্গলবার সকালে তার ২ জমজ নাতনী একসাথে আল্লাহর ডাকে বাড়ির পাশে পুকুরের পানিতে ডুবে মৃত্যু হয় ।
এ এক হৃদয়ের বিদারক ও কষ্ট দায়ক ঘটনা যা দেখে এলাকার মানুষ এই দূর্ঘটনা দেখে অঝোরে চোখের পানি ফেলে।
৩/৪ বছরের মধ্যে পরিবারের এতগুলো মানুষ হারানোর শোক এ যেন এক মর্মান্তিক ঘটনা।
এই মর্মান্তিক ঘটনা দেখার জন্য আশপাশের বিভিন্ন এলাকার মানুষ ছুটে আসে।জমজ দুই বোনের মৃত্যুতে আকাশ বাতাস ভারী হয়ে ওঠে।
© দৈনিক আগামীর বাংলা